
লাল কার্ড দেখে নেইমারের হুমকি, নিষিদ্ধ দুই ম্যাচ
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৮:৪০

মোহাম্মদ আশরাফুল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের দায়িত্ব থেকে সরিয়ে বোর্ডের অন্য একটি ভূমিকায় নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন আশরাফুল। এই সময়ে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বোর্ড।
আশরাফুলের পরিবর্তে আপাতত জাতীয় দলের ব্যাটিং দেখভাল করবেন বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। নতুন ব্যাটিং কোচ নিয়োগ না দেয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন তিনি।
তবে আশরাফুলকে বোর্ডের কোন দায়িত্বে নিয়োগ দেয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।