
শক্ত ভিত পেয়েও দিন শেষে চাপে বাংলাদেশ
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১৫:০

ফারহান আলী ওয়াহিদ। ছবি: ফুলহ্যাম ওয়েবসাইট
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার ফারহান আলী ওয়াহিদের মুকুটে যোগ হলো নতুন পালক। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের একাডেমির বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার ‘জনি হেইনেস ট্রফি’ জিতেছেন ১৯ বছর বয়সি এই উইঙ্গার।
গতকাল (বৃহস্পতিবার) রাতে নিজেদের ওয়েবসাইটে ফারহানের পুরস্কার জয়ের খবর নিশ্চিত করে ফুলহ্যাম। ক্লাবের খেলোয়াড় ও কোচিং স্টাফদের ভোটে নির্বাচিত হন তিনি। চলতি সপ্তাহে ফুলহ্যামের অনুশীলনকেন্দ্র মোটসপুর পার্কে গিয়ে পুরস্কার গ্রহণ করেন ফারহান।
গত মৌসুমে পেশাদার ফুটবলে অভিষেকের পর দুর্দান্ত পারফরম্যান্স করেন এই তরুণ। অনূর্ধ্ব-২১ পর্যায়ের প্রিমিয়ার লিগ টু'তে ২১ ম্যাচে ১৭টি গোলে অবদান রাখেন তিনি। তার পারফরম্যান্সে লিগে চতুর্থ স্থান অর্জন করে ফুলহ্যাম। নভেম্বরে জেতেন মাসসেরা খেলোয়াড়ের পুরস্কারও।
গত আগস্টে ধারে ইংলিশ ফুটবলের পঞ্চম স্তরের ক্লাব বোর্হাম উডে যোগ দেন ফারহান। এর আগে ২০১৯ সালে চেলসির একাডেমি ছেড়ে ফুলহ্যামে নাম লেখান তিনি।
বাংলাদেশের হয়েও আন্তর্জাতিক ফুটবলে পথচলা শুরু হয়েছে ফারহানের। গত মাসে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে মালয়েশিয়ার বিপক্ষে অভিষেকের পর ইন্দোনেশিয়ার বিপক্ষে করেন প্রথম গোল। বাংলাদেশের প্রতিনিধিত্ব করাকে নিজের ও পরিবারের জন্য গর্বের মুহূর্ত বলে জানিয়েছেন তিনি।
২০০৬ সালে ইংল্যান্ডে জন্ম নেয়া ফারহানের শিকড় সিলেটে। তার এই অর্জনে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্যও রয়েছে আনন্দের উপলক্ষ।