
লিটন-মিরাজের জুটিতে বাংলাদেশের বিশাল লিড
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৩:১১

টানা দ্বিতীয় ইনিংসে অর্ধশতক হাঁকালেন লিটন দাস। ছবি; বিসিসিআই
আবুধাবি টেস্টের দ্বিতীয় ইনিংসেও অর্ধশতক হাঁকালেন লিটন দাস। সোমবার (১২ অক্টোবর) সকালের সেশনে ওয়ানডে মোহাম্মদ সালেমকে বাউন্ডারি হাঁকিয়ে অর্ধশতক পূর্ণ করেন তিনি।
আবুধাবি টেস্টের চতুর্থ দিনের সকালে আফগানিস্তানের বোলারদের ওপর আধিপত্য দেখাচ্ছেন লিটন। ওয়ানডে স্ট্যাইলে ব্যাট করে ৬১ বলে অর্ধশতক তুলে নিয়েছেন এই উইকেটকিপার। ৭ চারে ইনিংসটি সাজিয়েছেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ২২তম অর্ধশতক।
এর আগে প্রথম ইনিংসেও ৫৩ রান করেছিলেন লিটন।
৬ উইকেটে ২২৩ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা বাংলাদেশ আজ সকালের সেশনে এখন পর্যন্ত আর কোনো উইকেট হারায়নি। এই প্রতিদেবন লেখা পর্যন্ত ৮৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২৮৫। লিটন ৫২ এবং মেহেদী হাসান মিরাজ ১৫ রানে ব্যাট করছেন।
আবুধাবি টেস্টে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৩৯১ রান। এতো রান তাড়া করে কখনোই জেতেনি আফগানরা।