
অবসরে গেলেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা
খেলা ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৪:১৮

ভারতের নারী দলের নতুন অধিনায়ক স্মৃতি মান্ধানা। ছবি: ফেসবুক
হরমনপ্রীত কৌরের নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের নারী ক্রিকেট দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করল বিসিসিআই। তিন সংস্করণে ভারতের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন স্মৃতি মান্ধানা।
২০১৩ সাল থেকে জাতীয় দলে থাকা মান্ধানার নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা অবশ্য নতুন নয়। টি-টোয়েন্টিতে ১৮ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়ে ১১টি জয় পেয়েছেন তিনি। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে চার ম্যাচের চারটিতেই জয় পেয়েছেন।
নতুন দায়িত্ব পেয়ে হরমনপ্রীতের অবদানও স্মরণ করেছেন মান্ধানা। তার ভাষায়, দীর্ঘ সময় ধরে নিষ্ঠার সঙ্গে দলকে নেতৃত্ব দিয়ে ভারতীয় ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হরমনপ্রীত।
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়েই নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব শুরু করবেন মান্ধানা। ১৬, ১৮ ও ২০ অক্টোবর রায়পুরে হবে তিনটি টি-টোয়েন্টি। এরপর ২৩, ২৫ ও ২৮ অক্টোবর ভাদোদরায় তিনটি ওয়ানডে খেলবে দুই দল।