
হ্যাজেলউডের আগুনে বোলিংয়ে দ. আফ্রিকাকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৬:২০

টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেলেন সেদিকুল্লাহ আতাল। ছবি: এসিবি
বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে পাহাড়সমান দৃঢ়তা নিয়ে লড়ছেন সেদিকুল্লাহ আতাল। টেস্ট ক্যারিয়ারের তো বটেই প্রথম শ্রেণির ক্রিকেটের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তিনি। ২৭৭ বলে ৮ চার ও ৩ ছক্কায় অসাধারণ এক সেঞ্চুরি হাঁকালেন এই ২৫ বছর বয়সী। ম্যাচ বাঁচাতে তাকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন ইসমাত আলমও। কিন্তু মেহেদী হাসান মিরাজ ভাঙলেন প্রতিরোধ। ৬০ বলে ৪ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিলেন ইসমাত।
আবুধাবি টেস্টের পঞ্চম দিনে জয় থেকে ৫ উইকেট দূরে বাংলাদেশ। ৯৮ ওভারে ২৪২ রানে পঞ্চম উইকেট হারাল আফগানিস্তান।
এই প্রতিবেদন লেখার সময় আফগানিস্তান ৫ উইকেটে ২৫৭ রান তুলেছে। জয়ের জন্য এখনও তাদের দরকার ২১৮ রান। দিনের খেলা এখনও বাকি সর্বচ্চ ৩৬ ওভার। স্বাভাবিকভাবেই জয় তাদের জন্য অসম্ভব লক্ষ্য। মূলত ড্রয়ের জন্যই খেলছে তারা।
অন্যদিকে বাংলাদেশের জয়ের জন্য দরকার আরও ৫ উইকেট। ক্রিজে আছেন সেঞ্চুরি হাঁকানো সেদিকুল্লাহ। তার সঙ্গী হয়ে মাঠে ফিরেছেন হাশমতউল্লাহ।