কুমিল্লায় তাজমিন হত্যা: গ্রেফতার সুমনই হতে পারে ঘাতক, বলছে পুলিশ
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৫) হত্যার ঘটনায় তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রামে তার ভাইয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ হত্যাকাণ্ডে সুমন একাই জড়িত বলে প্রাথমিকভাবে ইঙ্গিত দিয়েছে পুলিশ। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১০:৪৮