মেধাবীদের বিদেশমুখী হওয়ার দায় রাষ্ট্রেরও: শায়খ আহমাদুল্লাহ
মেধাবী তরুণদের বিদেশে স্থায়ী হওয়ার প্রবণতা রোধে দেশে মেধার যথাযথ মূল্যায়ন, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি এবং কর্মসংস্থানে যোগ্যতার ভিত্তিতে সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামি আলোচক ও দাঈ শায়খ আহমাদুল্লাহ। তাঁর মতে, দুর্নীতি, অনিয়ম, নিরাপত্তাহীনতা ও যোগ্যতার মূল্যায়ন না হওয়ার কারণে মেধাবী তরুণদের মধ্যে দেশ ছাড়ার প্রবণতা বাড়ছে। এ পরিস্থিতির দায় শুধু তরুণদের ওপর চাপিয়ে না দিয়ে রাষ্ট্র ও সমাজের ব্যর্থতাও বিবেচনায় নিতে হবে।
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১১:২