জলবায়ু পরিবর্তনে হুমকির মুখে বিশ্ব অর্থনীতি, সবচেয়ে বেশি ঝুঁকিতে দরিদ্র ও উন্নয়নশীল দেশ
জলবায়ু পরিবর্তনের প্রভাবে হুমকির মুখে পড়ছে বৈশ্বিক অর্থনীতি। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে উন্নয়নশীল দেশগুলো। এসব দেশের অর্থনৈতিক ক্ষতি জিডিপির ১৭ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাড। তবে সংকটের পাশাপাশি নতুন সম্ভাবনাও তৈরি হচ্ছে। পরিবেশবান্ধব শিল্পে খুলছে বাণিজ্যের নতুন দুয়ার। দ্রুত সম্প্রসারিত হচ্ছে জীববৈচিত্র্যভিত্তিক পণ্য, সমুদ্রসম্পদ ও প্লাস্টিকের বিকল্প পণ্যের বাজার।
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১:০