জামিনে মুক্ত সিজেপি নেতা অভিজিৎ দীপকে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত পদযাত্রায় যোগ দিতে যাওয়ার পথে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে মুক্তি পেয়েছেন। আটকের এক দিন পর আজ শনিবার (১৭ অক্টোবর) দিল্লির একটি আদালত তাকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তির নির্দেশ দেন।
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৯:৯