২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, টানা ছুটির সুযোগ কত দিন?
নতুন বছর মানেই ছুটির পরিকল্পনা। কখন ঈদ, কখন পূজা, আবার কখন ধর্মীয় বা সামাজিক উৎসব–এসব হিসাব করে অনেকেই আগে থেকে সাজিয়ে রাখেন অবকাশযাপনের পরিকল্পনা। ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সাধারণ ও নির্বাহী আদেশে ঘোষিত সরকারি ছুটির পাশাপাশি তালিকায় রয়েছে ঐচ্ছিক ছুটিও। এসব ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে কয়েকটি সময়ে টানা তিন থেকে চার দিন ছুটি কাটানোর সুযোগ রয়েছে।
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ৭:৪১