নির্ধারিত দরে মেলে না এলপি গ্যাস, ফের দাম বাড়াতে গণশুনানি আজ
সরকার নির্ধারিত দামের চেয়ে ২০০ টাকা বেশি দামে ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনছেন খুচরা বিক্রেতারা। এর মধ্যেই এলপিজির দাম পুনর্নির্ধারণে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গণশুনানি করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) দাবি, অযৌক্তিক অজুহাতে বারবার দাম বাড়িয়ে ভোক্তাদের পকেট কাটছেন ব্যবসায়ীরা। দাম বাড়ানোর পরও নতুন নতুন অজুহাতে বেশি দামে বিক্রি করা হতে পারে।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ২২:৫৩