সাইবার হামলার ঝুঁকিতে দেশীয় আর্থিক প্রতিষ্ঠান, নিরাপত্তা অডিট করবে সরকার
প্রোগ্রামিং ভাষা পিএইচপির ত্রুটি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যে দেশের ব্যাংকসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি জানিয়েছে, নিবন্ধিত শতাধিক প্রতিষ্ঠানে আইটি অডিট শেষে তৈরি করা হবে চূড়ান্ত প্রতিবেদন। প্রথমবারের মতো এই প্রতিবেদন প্রকাশ করা হবে জনসমক্ষে। নিরাপত্তার মান অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হবে। এর ফলে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনা সম্ভব হবে।
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ৪:৪৩