রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: ইমামদের প্রতি সঠিক ও বিজ্ঞানভিত্তিক তথ্য প্রচারের আহ্বান
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ প্রকল্পের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় জনগণের সম্পৃক্ততা জোরদার এবং পাকশী ও সাহাপুর ইউনিয়নের ইমামগণের সাথে মতবিনিময় করেছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে সঠিক ও বিজ্ঞানভিত্তিক তথ্য প্রচার, প্রচলিত ভুল ধারণা দূরীকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে জানান কর্মকর্তারা।
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ৬:২৮