আন্দোলনে সহিংসতা-ভাঙচুরের জন্য ভাড়ায় লোক নিয়োগ করা হয়েছে, দাবি শ্রমিক নেতাদের
টানা আন্দোলন, শ্রমিক অসন্তোষ ও সহিংসতা অব্যাহত থাকলে তৈরি পোশাকশিল্পের ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার শঙ্কা করছেন শ্রমিক নেতারা। তাদের দাবি, আন্দোলনে ভাঙচুর ও সহিংসতা চালাতে ভাড়াটে লোক নিয়োগ করা হয়েছে। চলমান মজুরি আন্দোলনে গ্রেফতার শ্রমিকদের মুক্তি, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং ঐকমত্যের ভিত্তিতে নতুন মজুরি কাঠামো নির্ধারণের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আন্দোলন বন্ধের আশ্বাস দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা।
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ২:৩১