বিরোধী মত দমনে পদ্ধতিগত নিপীড়ন চালিয়েছেন শেখ হাসিনা: বিশ্লেষক
আওয়ামী লীগ শাসনামলের ১৫ বছরে বিরোধী মতের রাজনীতি দমন ছিল শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশ ও জেদের বহিঃপ্রকাশ। বিরোধী দলগুলোর রাজনৈতিক অস্তিত্ব মুছে দিতে রীতিমতো দমন-পীড়ন চালিয়েছিল দেড় দশকের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। দলগুলোর ওপর নিপীড়নের ঘটনাকে এভাবেই ব্যাখ্যা করেছেন বিএনপি ও জামায়াতের নেতারা। বিশ্লেষকদের মতে, সরকারবিরোধী মত দমন এবং পুরো সমাজব্যবস্থাকে নিয়ন্ত্রণে নিতে শেখ হাসিনার শাসনামলে পদ্ধতিগতভাবে নিপীড়ন চালানো হয়েছে।
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২২:১২