জ্বালানি ব্যয় বাড়ায় বন্ধ বিলাসবহুল প্রমোদতরি, কম্বোডিয়ায় আটকা ২০০ যাত্রী
বিশ্বভ্রমণের স্বপ্ন নিয়ে বিলাসবহুল প্রমোদতরিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন প্রায় ২০০ যাত্রী। সমুদ্রে ভাসমান জীবনের আশায় কেউ ব্যয় করেছেন ৪ লাখ ৪০ হাজার ডলার পর্যন্ত, আবার কেউ বিক্রি করেছেন নিজেদের সব সম্পদ। কিন্তু ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি ব্যয় বেড়ে যাওয়ায় সেই স্বপ্নে হঠাৎ ছেদ পড়েছে। কম্বোডিয়ায় আটকা পড়েছেন এসব যাত্রী।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ৯:৪০