শেষ মুহূর্তে বন্দুক জ্যাম হওয়ায় প্রাণে বেঁচে যান টাইগার শ্রফ!
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় নতুন ভিডিও সামনে এসেছে। ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায় রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ঘটে যাওয়া এই হামলার ভিডিওতে দেখা যায়, একটি ফুটবল মাঠ থেকে বিএমডব্লিউ সেডানে করে ফেরার সময় অভিনেতার গাড়ি লক্ষ্য করে একাধিকবার গুলি চালায় দুই ব্যক্তি। অল্পের জন্য প্রাণে বেঁচে যান টাইগার। তবে গুলিতে আহত হয়েছেন গাড়ির চালক।
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩:০