পর্যটকে প্রাণ ফিরেছে সেন্টমার্টিনে, স্বস্তিতে দ্বীপবাসী
দীর্ঘ ১০ মাসের বিরতি শেষে আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। নীল সমুদ্র, স্বচ্ছ জলরাশি আর দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা। পর্যটকদের আগমনে বেড়েছে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও পরিবহনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের ব্যস্ততা। দীর্ঘ বিরতির পর পর্যটননির্ভর এ দ্বীপে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও।
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৯:৮