বিলীনের পথে মৌলভীবাজারের বিলগুলো, হুমকির মুখে ১৪৩ প্রজাতির দেশীয় মাছ
প্রয়োজনীয় সংস্কার, খনন ও রক্ষণাবেক্ষণের অভাবে মৌলভীবাজারের হাকালুকি এবং হাইল হাওড়ের বাইক্কা বিলসহ ১০টি সরকারি মাছের অভয়াশ্রম এখন চরম অস্তিত্ব সংকটে পড়েছে। পলি ও বালি জমে বিলগুলো ভরাট হয়ে যাওয়ায় মাছের বিচরণ ও স্বাভাবিক প্রজনন ক্ষেত্রগুলো কার্যত ধ্বংস হতে বসেছে। এতে বিপন্ন হয়ে পড়েছে হাওড়ের জীববৈচিত্র্য এবং বিলুপ্তির মুখে পড়েছে প্রায় ১৪৩ প্রজাতির দেশীয় মৎস্য সম্পদ।
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ২০:৩১