যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ডসংখ্যক মুসলিম প্রার্থী, সিনেটে ইতিহাস গড়ার হাতছানি
যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রেকর্ডসংখ্যক মুসলিম আমেরিকান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মুসলিম নেটওয়ার্ক টিভির হিসাবে, এবারের নির্বাচনে দেশজুড়ে অন্তত ৫১ জন মুসলিম প্রার্থী বিভিন্ন পদে লড়ছেন। তাঁদের মধ্যে ১১ জন কংগ্রেসের নির্বাচনে অংশ নিচ্ছেন। বাকি ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন অঙ্গরাজ্যের আইনসভা, কাউন্টি ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন পদে। প্রার্থীদের বেশিরভাগই ডেমোক্র্যাট দলের।
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ০:২০