ডিসেম্বরে চট্টগ্রামে তিনটি মেগা প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামী ডিসেম্বরে চট্টগ্রাম নগরীর তিনটি মেগা প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গোপসাগর উপকূলে নির্মিত পতেঙ্গা-ফৌজদারহাট আউটার রিং রোড, কর্ণফুলী নদীর তীরঘেঁষে নির্মিত কালুরঘাট-চাক্তাই রিং রোড এবং ১৬ কিলোমিটার দীর্ঘ শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নয়টি র্যাম্প উদ্বোধন করবেন তিনি। বন্দরনগরী ঘিরে নির্মিত এ তিনটি প্রকল্প চালু হলে কমবে যানজট ও মানুষের ভোগান্তি। বন্দরের সড়কগুলোতে যানবাহনের চাপ কমার পাশাপাশি যাতায়াতে সময়ও সাশ্রয় হবে। এতে নগরীর যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ২:২৪