শিশু রামিসা হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস
রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে শিশুটিকে ধর্ষণের প্রমাণ মিলেছে। এ ছাড়া আসামি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি যে সত্য ও স্বেচ্ছাপ্রণোদিত ছিল, তা প্রমাণিত হয়েছে। রামিসাকে অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে উল্লেখ করে আদালত বলেন, এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১:৪৬