সংবিধান সংশোধন নাকি সংস্কার, দুই মেরুতে বিএনপি-জামায়াত
জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। দীর্ঘ আলোচনার পর জাতীয় সনদে সই করে রাজনৈতিক দলগুলো। তবে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর সেই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে মতভিন্নতা। সংবিধান সংশোধন নাকি সংস্কার-এ প্রশ্নে মুখোমুখি বিএনপি ও জামায়াতে ইসলামী। ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে রাষ্ট্রকাঠামো পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, রাজনৈতিক বিরোধে তা বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২:২৭