উজিরপুরে সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীর মৃত্যুর অভিযোগ
বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। ফলে জরুরি মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তর করতে চরম ভোগান্তিতে পড়ছেন স্বজনরা। এরই মধ্যে সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে আলেয়া বেগম নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৯