শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার
বগুড়ায় স্কুলে শাসন করায় এক শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্ত ওই শিক্ষার্থীকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া নগরীর প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ৪:১০