ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ: হাবিব
ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব। তিনি বলেছেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। বাংলাদেশ এ দেশের প্রতিটি নাগরিকের।
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৮:৫৯