রাথনায়াকের সেঞ্চুরি এবার আর শ্রীলঙ্কাকে জেতাতে পারল না
সপ্তাহখানেক আগে ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ৪৩০ রান তাড়ায় শ্রীলঙ্কার রেকর্ডগড়া জয়ের নায়ক পভন রাথনায়াকে। ওই ম্যাচে রাথনায়াকে করেছিলেন ১৩০ রান। সেই একই ইংল্যান্ড বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাদের দেয় ৩৮৭ রানের লক্ষ্য। রান তাড়ায় রাথনায়াকে আজ ঝোড়ো সেঞ্চুরি করেন। কিন্তু তার ৭৭ বলের ১১৮ রানের ইনিংস শ্রীলঙ্কাকে জেতাতে পারেনি।
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪:১০