বরিশালে ঘরের মেঝেতে দুটি ‘কবর’ সদৃশ ঢিবি নিয়ে চাঞ্চল্য
বরিশালের আগৈলঝাড়ায় একটি বসতঘরের মেঝেতে দুটি ‘কবর’ জেগে ওঠার দাবি করেছেন একটি বাড়ির সদস্যরা। এ ঘটনাকে ঘিরে এলাকায় কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কথিত কবর দুটি দেখতে বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ। কেউ কেউ সেখানে ঝাড়ফুঁক ও তেলপড়া নিতে আসছেন বলেও জানা গেছে। তবে ঘরের মেঝেতে কীভাবে এই দুটি উঁচু জায়গা তৈরি হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ৯:৪৭