মোবাইল সেবায় গ্রাহক ভোগান্তি: দুর্গম এলাকায় মানসম্মত নেটওয়ার্ক নিশ্চিতে বিটিআরসির উদ্যোগ
কাগজে-কলমে নেটওয়ার্ক কাভারেজ থাকলেও মিলছে না মানসম্মত মোবাইল সেবা। কলড্রপ আর ইন্টারনেটের ধীরগতিতে ভোগান্তিতে সাধারণ গ্রাহক। বাদ যাননি খোদ টেলিযোগাযোগ উপদেষ্টা রেহান আসিফ আসাদও। অথচ প্রত্যন্ত এলাকায় দ্রুতগতির সেবা নিশ্চিত করা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। এ অবস্থায় গবেষণার মাধ্যমে দুর্গম ও প্রত্যন্ত এলাকা চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এসব এলাকায় মানসম্মত সেবা পৌঁছে দেয়ার উপায় খুঁজতে কমিটিও গঠন করা হয়েছে।
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২৩:৫৩