কুয়েতে স্কুলবাস চলাচল বন্ধ, বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা
কুয়েতে স্কুলবাস চলাচলে বিধিনিষেধ আরোপের পর পরিবহন সংকটে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। হঠাৎ করে বেশ কিছু স্কুলবাসের চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেক শিক্ষার্থী স্কুলে যেতে পারেনি। কোথাও পরীক্ষা স্থগিত, কোথাও বাতিল করা হয়েছে শিক্ষা সফর ও অন্যান্য কার্যক্রম। বিকল্প পরিবহনের ব্যবস্থা করতে গিয়ে অতিরিক্ত খরচের মুখেও পড়ছেন অভিভাবকরা।
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১