গোবর থেকে বায়োগ্যাস, বরিশালে জ্বালানির নতুন সম্ভাবনা
প্রচলিত জ্বালানির বিকল্প হিসেবে সম্ভাবনা তৈরি করছে গবাদিপশুর গোবর থেকে উৎপাদিত বায়োগ্যাস। পরিবেশবান্ধব এ প্রযুক্তিতে একদিকে যেমন রান্নার জ্বালানি মিলছে, অন্যদিকে কমছে গবাদিপশুর বর্জ্য ব্যবস্থাপনার ঝুঁকি। ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারি পর্যায়েও বাড়ছে বায়োগ্যাস প্রযুক্তি সম্প্রসারণের তৎপরতা। এরইমধ্যে বরিশাল অঞ্চলে স্থাপন করা হয়েছে ৮১টি বায়োগ্যাস প্লান্ট। সংশ্লিষ্টদের আশা, পরিকল্পিতভাবে এ প্রযুক্তি ছড়িয়ে দেয়া গেলে গ্রামীণ পর্যায়ে জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস।
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ০:৩৬