কেন এত স্বর্ণ কিনছে চীন?
মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে সেপ্টেম্বরে টানা ২৩তম মাসের মতো স্বর্ণ কিনেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক। এতে দেশটির স্বর্ণের মজুত বেড়ে প্রায় ২ হাজার ৪১০ টনে দাঁড়িয়েছে। একই সঙ্গে দুর্বল শেয়ারবাজার ও আবাসন খাতের অনিশ্চয়তায় সঞ্চয় সুরক্ষায় স্বর্ণ কিনছেন সাধারণ বিনিয়োগকারীরাও। তবে বিশ্লেষকদের মতে, এ প্রবণতা ডলার বর্জন নয়, বরং রিজার্ভের বৈচিত্র্য বাড়ানোর কৌশল।
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২৩:৪