চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যু!
চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর আস্থা রেখে বোয়েন ওয়ান নামের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় ৩১ বছর বয়সি ওই তরুণীর বাবা-মা ওপেনএআই এবং কোম্পানিটির সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছেন। তাদের অভিযোগ, চ্যাটজিপিটির দেওয়া ভুল পরামর্শই তাদের মেয়ের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ৮:১০