সিলেটে চলছে টিলা কাটার মহোৎসব, আড়াই দশকে নিশ্চিহ্ন ৩০ শতাংশ
সিলেটে চলছে টিলা কাটার মহোৎসব। একের পর এক টিলা কেটে তৈরি করা হচ্ছে বসতবাড়ি, প্লট ও স্থাপনা। প্রশাসনের মামলা ও অভিযানেও থামছে না টিলা কাটা। প্রভাবশালীদের ভয়ে প্রতিবাদ করতে পারছেন না স্থানীয়রাও। সংশ্লিষ্টদের তথ্য বলছে, গত আড়াই দশকে সিলেট বিভাগের প্রায় ৩০ শতাংশ টিলা কেটে ফেলা হয়েছে।
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৪:১৪