বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে
ডলারের শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার প্রত্যাশায় বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমেছে। এতে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে মূল্যবান এই ধাতুর দাম। এদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতিগত অবস্থান সম্পর্কে ধারণা পেতে বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২২:৩২