নিখোঁজের দুদিন পর গাছের ডালে মিলল সাবেক সেনা সদস্যের মরদেহ
সুনামগঞ্জের ধর্মপাশা থেকে নিখোঁজের দুইদিন পর মোহাম্মদ ফজলুর রহিম কাজল নামের সাবেক এক সেনা সদস্যের মরদেহ মিলল নেত্রকোনার মোহনগঞ্জের একটি গাছের ডালে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপজেলার বিরামপুর গ্রামের একটি বকুল গাছের ডাল থেকে মরদেহটি উদ্ধার করে মোহনগঞ্জ থানার পুলিশ।
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১০:৩৪