কোস্টারিকার জালে ৭ গোল দিয়ে বছর শেষ করল আর্জেন্টিনা
আগের দিন সিঙ্গাপুরের জালে ৭ গোল দিয়েছিল ব্রাজিল। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাই বা পিছিয়ে থাকবে কেন। ঘরের মাঠে কোস্টারিকার বিপক্ষে গোল উৎসব করেছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। উরুগুয়ের বিপক্ষে হারের ঝাঁজ মেটাল কোস্টারিকার জালে গুনে গুনে ৭ গোল দিয়ে।
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২০:৪২