বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩.৩%
চলতি অক্টোবর মাসের প্রথম ২৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৫৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২২৪ কোটি ৪০ লাখ ডলার। সে হিসেবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৩ শতাংশ।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ৮:৪০