চবির হীরকজয়ন্তীতে থাকছে ৫০টি ফ্রি বাস, শাটলের বিশেষ সময়সূচি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উপলক্ষ্যে নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ৫০টি ফ্রি বাসের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে নগরীর পাঁচটি স্থান থেকে এসব বাস ক্যাম্পাসের উদ্দেশে ছাড়বে। ওই দিন শাটল ট্রেনও চলবে বিশেষ সময়সূচিতে। প্রথম শাটল ছাড়বে সকাল সোয়া ৭টায়, বটতলী স্টেশন থেকে।
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৬:২২