
আসাদুল্লাহ গালিব চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পানিসম্পদ কৌশল বিভাগের শিক্ষার্থী এবং বর্তমানে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের খবরাখবর তুলে ধরার পাশাপাশি তিনি সময় টেলিভিশনে ক্যাম্পাস রিপোর্টার হিসেবে কাজ করছেন। এর আগে প্রিন্ট মিডিয়ায় কাজের অভিজ্ঞতা রয়েছে তার। সাংবাদিকতার পাশাপাশি ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির প্রতিও তার বিশেষ আগ্রহ রয়েছে।