আবারও বাড়ছে এলপি গ্যাসের দাম?
দফায় দফায় বাড়ছে এলপি গ্যাসের দাম। এরপরও নির্ধারিত মূল্যে মিলছে না এই জ্বালানি। এমন পরিস্থিতিতে আবারও বিভিন্ন চার্জ ও দাম বাড়ানোর আবেদন জানিয়েছেন আমদানিকারকরা। সব মিলিয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩০০ টাকা বাড়িয়ে ২ হাজার ১৩৭ টাকা করার দাবি তাদের। এ আবেদনের ওপর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গণশুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে ক্যাবের জ্বালানি উপদেষ্টার দাবি, ব্যবসায়ীদের ধর্মঘটের হুমকির পরিপ্রেক্ষিতে দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানি আয়োজন ভোক্তা স্বার্থের পরিপন্থি।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০:৩৪