চুয়াডাঙ্গার তিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ অপারেশন, ভোগান্তিতে রোগীরা
দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে চুয়াডাঙ্গার তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন কার্যক্রম। অস্ত্রোপচারের জন্য গুরুত্বপূর্ণ অ্যানেসথেসিয়া কনসালটেন্টের পদ বছরের পর বছর শূন্য থাকায় এ সংকট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা। সরকারি হাসপাতালে কম খরচে চিকিৎসার সুযোগ না পেয়ে অনেকে বাধ্য হচ্ছেন বাইরে গিয়ে অতিরিক্ত টাকা খরচ করতে। আবার অর্থের অভাবে অনেকের পক্ষে প্রয়োজনীয় চিকিৎসা নেয়াও সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন অপারেশন থিয়েটার বন্ধ থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান চিকিৎসা সরঞ্জামও।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ২২:২৩