অক্টোবরে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, নভেম্বরেও পরিস্থিতি উন্নতির আশা কম
অক্টোবরেই ডেঙ্গুতে চলতি মৌসুমের সর্বোচ্চ মৃত্যু ও সংক্রমণ দেখেছে দেশ। এডিস মশাবাহিত এ রোগে চলতি মাসে মারা গেছেন চার শতাধিক মানুষ। আক্রান্ত হয়েছেন এক লাখ ৩০ হাজারের বেশি। যা চলতি বছরের মোট মৃত্যু ও সংক্রমণের প্রায় অর্ধেক। নভেম্বরেও পরিস্থিতির উন্নতির সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা। ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস ও হটস্পট ব্যবস্থাপনা জোরদারের পরামর্শ দিয়েছেন তারা।
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ২১:১২