রাতের আঁধারে নারী পুলিশ সদস্যকে মুখ চেপে ‘তুলে নেওয়ার চেষ্টা’
ডিউটি শেষ করে প্রতিদিনের মতো পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন এক নারী পুলিশ সদস্য। পথও খুব বেশি নয়, থানার কাছেই তার বাসা। কিন্তু বাসার কাছাকাছি পৌঁছাতেই ঘটে বিপত্তি। আগে থেকে ওঁৎ পেতে থাকা এক যুবক হঠাৎ তার পথ আটকে মুখ চেপে ধরে বলে অভিযোগ ওই পুলিশ সদস্যের! এ সময় রাস্তার পাশে মোটরসাইকেল নিয়ে আরেক যুবক অপেক্ষায় ছিল বলেও জানান তিনি।
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ৫:৫২