
মুফতি আবদুল্লাহ তামিম, বাংলাদেশের প্রথম মুফতি টিভি রিপোর্টার। সময় টেলিভিশন থেকে প্রতিবছর পবিত্র হজ কভারেজের জন্য সৌদি আরবে যান। সাংবাদিকতায় তার অভিজ্ঞতা ১২ বছরের। পাশাপাশি তিনি একজন শিক্ষাবিদও। কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস, ইফতা, আদব ও আলিয়া মাদ্রাসা থেকে কামিল (তাফসির), জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স, বর্তমানে ইস্টার্ন ইউনিভার্সিটিতে 'ইসলামিক ফাইন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স' বিষয়ে এমবিএ করছেন। ইসলামি আইন ও ফিকহ বিষয়ে শিক্ষাদানের পাশাপাশি মিডিয়া এথিকস ও আধুনিক সাংবাদিকতায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার নিয়ে বিভিন্ন কর্মশালায় প্রশিক্ষক হিসেবে কাজ করেন।