
জিয়াউল হক ২০০৭ সাল থেকে নিষ্ঠা ও সুনামের সাথে সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছেন। সময় টেলিভিশনে যোগদানের পর থেকে তিনি এটিকে তার একমাত্র পেশা হিসেবে বেছে নিয়েছেন। পিরোজপুর জেলার মাঠপর্যায়ের নানা ঘটনা, মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরাই তার সাংবাদিকতার মূল ব্রত।