
পোশাক খাত: আজ আবারও বসছে মজুরি বোর্ডের বৈঠক
বাংলাদেশ
মহানগর ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ২০:২১

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তার হৃদ্যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা সম্পন্ন হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী জানান, দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন। প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।
এর আগে, শনিবার একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তার হৃদ্যন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। পরে চিকিৎসকদের পরামর্শে রোববার দুটি ব্লকে রিং পরানো হয়। অপর ব্লকটি বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করার পদ্ধতি বা ডায়ালেশন করে চিকিৎসা করা হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে রোববার সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। এসময় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান খসরু উপস্থিত ছিলেন।
প্রাসঙ্গিক: