
মোহাম্মদপুরে চিকিৎসার কথা বলে নারীকে ধর্ষণ, কথিত পীর গ্রেফতার
বাংলাদেশ
বগুড়া ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৩:৫৬

প্রতীকী ছবি
বগুড়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবকের দাদা ও দাদিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত রাহুল (২২) পলাতক রয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে মহানগরের নারুলী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেল ৪টার দিকে শিশুটি হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্ত রাহুলের দাদার বাড়ি থেকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনা জানাজানি হওয়ার পরপরই রাহুল পালিয়ে যান।
পরে ক্ষুব্ধ স্থানীয়রা রাহুলের দাদি (৬৫) ও দাদাকে (৭০) আটক করে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয় বাসিন্দা তহমিনা আক্তার লিলি অভিযোগ করে বলেন, ‘ঘটনার বিচার চাইতে গেলে তারা উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দেয়ার হুমকি দিয়েছেন। বিভিন্ন সময় আমাদের ভয়ভীতি দেখানো হয়েছে।’
তিনি আরও জানান, এ বিষয়ে স্থানীয় সাবেক কাউন্সিলরের কাছে একাধিকবার অভিযোগ করেও কোনো কার্যকর প্রতিকার পাওয়া যায়নি। বর্তমানে তিনি ও তার পরিবার নিজেদের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কার মধ্যে রয়েছেন।
ইলিয়াছ উদ্দিন নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘ছোট একটি বাচ্চার সঙ্গে এমন ঘটনা মেনে নেয়ার মতো নয়। দাদা-দাদি এই ঘটনার সঙ্গে জড়িত। তারাই তাদের নাতিকে দিয়ে শিশুর এই ক্ষতি করেছে। আমরা এই ঘটনার বিচার চাই। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের সবার ফাঁসি দিতে হবে।’
ভুক্তভোগী শিশুর বাবা জানান, গত ১৬ অক্টোবর তার দুটি এবং শিশুটির দাদির দুটিসহ মোট চারটি মোবাইল ফোন চুরি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাহুলের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। এরপর থেকে রাহুল ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন পক্ষ থেকে তাদের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দেয়।
তিনি আরও বলেন, ‘শনিবার বিকেলে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে রাহুলের দাদার বাড়ি থেকে তাকে উদ্ধার করি। পরে দ্রুত তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। আমার মেয়ের সঙ্গে নৃশংস ঘটনা ঘটানো হয়েছে, আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, ‘শনিবার বিকেলে মোবাইল ফোনে শিশুকে ধর্ষণের অভিযোগ এবং অভিযুক্তের দাদা-দাদিকে আটকে রাখার খবর পাওয়া যায়। এরপরই নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। নিরাপত্তার স্বার্থে ওই দুজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।’
ওসি আরও জানান, পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগী শিশুটিকে দেখেছে এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেছে। চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে ঘটনার প্রকৃত সত্য জানা যাবে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রাসঙ্গিক: