
ছুটি শেষে আর কাজে ফেরা হলো না শাহেদের, রিয়াদে হামলায় নিভে গেল প্রাণ
প্রতিবেদক, রাঙ্গামাটি
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২০:৫

রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয় সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত ১১ অক্টোবর সন্ধ্যা ৬টা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালী পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। একইসঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর বিকাল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যেতে বলা হলো।
প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিবেচনা করে এই জরুরি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে সাজেক ভ্যালি পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
উল্লেখ, বিভিন্ন দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি 'ও 'সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন'এর ডাকে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধ পালিত হয়। এতে সাজেক ও খাগড়াছড়ি থেকে আসা প্রায় দেড় হাজার পর্যটন গঙ্গারাম উজবাজার এলাকায় আটকে পড়ে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে পর্যটকরা সাজেক ও খাগড়াছড়ি প্রবেশ করেন।