
কিশোরগঞ্জে গৃহবধূ হত্যায় ৭ আসামির যাবজ্জীবন
বাংলাদেশ
প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৪:৩৩

টঙ্গীতে একশিশু শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক রাব্বি হোসেনের বিরুদ্ধে মামলা। সময় সংবাদ
গাজীপুরের টঙ্গীতে এবার ৯ বছর বয়সী একশিশু শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকায় শারীরিক নির্যাতনের অভিযোগে মাদ্রাসাটির শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর) টঙ্গীর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, রোববার (৮ নভেম্বর) রাতে ওই শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক রাব্বি হোসেনকে (২৫) আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
জানা যায়, পরে ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রুজুর পর তাকে গ্রেফতার দেখায় টঙ্গী পূর্ব থানা পুলিশ। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক রাব্বি হোসেন টঙ্গী চেরাগআলী এলাকার মিফতাহুল মাদ্রাসার শিক্ষক। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদ্রাসার ছাত্র মো. ওসমান গণি নাঈম (৯)। গত ৪ নভেম্বর (বুধবার) বিকেলে মাদ্রাসার শিক্ষক রাব্বি হোসেন শিক্ষার্থী মো. ওসমান গনি নাঈমকে গরম ইস্ত্রি দিয়ে শরীরের পেছনের অংশে (নিতম্বে) ছ্যাঁকা দেন। পরদিন বৃহস্পিতবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শিশুটির মা তাকে বাড়িতে নিয়ে যেতে মাদ্রাসায় আসেন। এসময় ছাত্রটি তার মাকে বিষয়টি খুলে বলে। পরে রোববার রাতে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা টঙ্গী পূর্ব থানা পুলিশকে বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ঘটনাটি জানার পরপরই ওই মাদ্রাসা শিক্ষককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। শিক্ষক প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করে নেয়ায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এর আগে ১৯ অক্টোবর টঙ্গীর আরেকটি মাদ্রাসায় প্রথম শ্রেণির একশিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করা হয় বলে অভিযোগ করে তার পরিবার। ঘটনার পর শিশুটি মাদ্রাসায় যেতে চাইছিল না। পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে প্রথমে সে কিছু বলেনি। পরে মা-বাবার জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা জানায়।
এরপর ২১ অক্টোবর দুপুরে শিশুটির স্বজনেরা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনও সেখানে জড়ো হন। এ সময় শিক্ষককে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ ও মারধরের ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় দেশজুড়ে ব্যাপক আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়েছে। শিশুটিকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় গ্রেফতার মাদ্রাসাশিক্ষক মোসলেম আহম্মদ (৩০) বর্তমানে কারাগারে রয়েছেন।
প্রাসঙ্গিক: